মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভায় শহর সমন্বয় কমিটি (ঞখঈঈ) এর এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সভায় পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মোঃ জাহিদ বিন কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউন নবী, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, দুর্নীতি দমন কমিশন উপজেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম মির্জা, ছাত্র সমন্বয় সিরাজুল ইসলাম তানজিল, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর মূখ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, মাধবপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির, সহকারী প্রকৌশলী ববি সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা ও নগর পরিচ্ছন্নতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বক্তারা বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এজন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত সদস্যরা নাগরিক সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।