বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানসহ টমটম চালকদের জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৫৭৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুুরী, নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ শহরে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েকজন টমটম চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান এবং উপজেলা সহকারী কমিশানর (ভূমি) আতাউল গণির নেতৃত্বে শহরের পৃথকস্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
্অভিযানে ফুলকলিকে ১০ হাজার, ফুলকাননকে ২ হাজার, আবুল হোসেন ১হাজার, শংকর পাল ১হাজার, রাস্তার উপর গাড়ি রেখে মানুষের চলাচলে সমস্যা ও যানজট তৈরি করার দায়ে টমটম চালক শাহ গুলজার মিয়াকে ৪শ, শামীম মিয়া ৪শ, সেলিম মিয়া ৪শ, রুকন মিয়া ৪শ, বাবুল মিয়া ৪শ, ইমরান মিয়া ৪শ, কাওছার মিয়া ৪শ, নেসাবর মিয়া ৪শ ও ইজাজুল ইসলামকে ৪ শ’ টাকাসহ মোট ১৭হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ অভিযান অব্যাহত থাকবে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com