বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট-মাধবপুর আসনে চমক দেখাতে পারেন মারুফ সিদ্দিকী

  • আপডেট টাইম সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮
  • ৭৩৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আওয়ামীলীগের মনোনযন প্রত্যাশী আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও অনলাইন ভিত্তিক সংগঠন বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম (ভোট) এর প্রতিষ্ঠাতা সভাপতি এড. দেওয়ান মারুফ সিদ্দিকী চুনারুঘাট ও মাধবপুর উপজেলার নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে প্রত্যেকটি কর্মসূচি ও মিছিল মিটিংয়ে অংশগ্রহণের মাধ্যমে ইতোমধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। আর এই সরকার হবে তারুণ্য নির্ভর ও তথ্য প্রযুক্তিতে পারদর্শী সদস্যদের নিয়ে। তথ্য প্রযুক্তিতে পারদর্শী ও তারুণদের মনোনয়নে অগ্রধিকার দেয়া হবে। যার ফলে তরুন আইনজীবী দেওয়ান মারুফ সিদ্দিকী জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ভোটাররা বলছেন- তথ্য প্রযুক্তিতে পারদর্শী এবং তরুণ হওয়ায় এড. মারুফ সিদ্দীকী তৃণমূলকে সুসংগঠিত করে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতেও অবদান রেখে যাচ্ছেন। ছাত্রজীবন থেকে তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। দলের জন্য তার ত্যাগও রয়েছে অনেক। প্রতিদিনই তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ডে যোগদান করেন।
তিনি আওয়ামীলীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনসাধারণের মাঝে তুলে ধরে চুনারুঘাট-মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে উঠান বৈঠক করেছেন। দীর্ঘদিন মাঠ পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকাসহ তৃণমূল নেতাকর্মীদের সাথে সৎ ব্যবহারের কারণে এড. মারুফ সিদ্দিকী সকলের নিকট প্রিয় ব্যক্তিত্ব।
এ ব্যাপারে এড. দেওয়ান মারুফ সিদ্দিকী বলেন- ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ শিকার করেছি। তাছাড়া আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মকান্ডে আমি অংশগ্রহণ করি। তাই আশা করি নেত্রী আমাকে বিবেচনা করবেন। তাছাড়া নেত্রী এ বছর যে ধরণের প্রার্থী চাচ্ছেন, আমি মনে করি আমার এতে কোন কমতি নেই। ইনশাল্লাহ চুনারুঘাট-মাধবপুরবাসীর সেবা করার সুযোগ নেত্রী আমাকে দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com