বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুর্ঘটনায় ১ মহিলা নিহত

  • আপডেট টাইম রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৯০৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া,বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ-বানিয়াচং রোডে পিকআপের সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার ২টার দিকে বানিয়াচং-হবিগঞ্জ রোডের কালারডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনার সাথে জড়িত পিকআপ চালককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত টমটম যাত্রীর নাম সন্ধ্যা রানী সরকার (৪৮)। সে বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর ইউনিয়নের নতল্লা পুর গ্রামের মৃত প্রভু সরকারের স্ত্রী। আটককৃত পিকআপ চালক হলো আব্দুল আহাদ (২৩)। সে চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুর শহিদের ছেলে। পুলিশ জানায়, আতুকুড়া বাজার থেকে আটজন যাত্রী নিয়ে একটি টমটম হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা দেয়। টমটমটি কালারডোবা এলাকায় পৌঁছালে হবিগঞ্জ থেকে বানিয়াচঙ্গগামী বেপরোয়া পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সন্ধ্যা রানী সরকার নিহত হন। এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন এবং ঘাতক চালক আব্দুল আহাদকে আটক করেন। বানিয়াচঙ্গ থানার এসআই আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে তার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে পিকআপ চালক আব্দুল আহাদকে পুলিশের হাতে সোর্পদ করা হয়। এ সময় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com