বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ শহরে ১ রাতে স্বর্ণের দোকানসহ ৩ দোকানে চুরি

  • আপডেট টাইম রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৬৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে একই রাতে একটি স্বর্ণের দোকানসহ ৩টি দোকানে চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় চুরির ঘটনাগুলো ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ওসমানী রোড এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনে কপি হাউজের ভেন্টিলেটর ভেঙ্গে চোরেরা দোকানে প্রবেশ করে দামী জিনিসপত্রসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। একই কায়দায় একই এলাকায় জননী ভেরাইটিজ স্টোরে প্রবেশ করে প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। একই রাতে নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র জে.কে হাইস্কুল রোডে দাশ শিল্পালয় স্বর্ণের দোকানের উপরের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে ১ ভরি ওজনের স্বর্ণালংকার ও ৩০ ভরি রোপাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com