বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খাগাউড়া গ্রামে র‌্যাবের অভিযান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৬৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীর নাম উজ্জল মিয়া (২৩)। তিনি খাগাউড়া ইউনিয়নের খাগাউড়া গ্রামের বাসিন্দা কামরুল মিয়ার ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবা পরিমাণ ৩৯০ পিস। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাগাউড়া বাজার থেকে তাকে আটক করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, আটক উজ্জল মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। শুক্রবার সন্ধ্যায় উজ্জল মিয়া ইয়াবাসহ খাগাউড়া বাজারে অবস্থান করছিল। এ খবর পেয়ে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য সন্ধ্যা ৬টা ২০ মিনিটে খাগাউড়া বাজারে অভিযান চালিয়ে জাকির হোসেনের চা’য়ের দোকানের সামনে থেকে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক উজ্জলকে উদ্ধারকৃত ইয়াবাসহ বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com