বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে বিভিন্ন স্থানে ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের গণসংযোগ

  • আপডেট টাইম রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৬২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল দিনভর ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বানিয়াচং উপজেলার নতুন বাজার, বড় বাজার, বাবুর বাজার, যাত্রাপাশা, সৈদ্যেটুলাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন ‘আমার পিতার স্বপ্ন বাস্তবায়নে আমি আপনাদের পাশে থাকতে চাই’। আগামী নির্বাচনের জন্য সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেন। ময়েজ উদ্দিন শরীফ রুয়েল হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের দুইবারে নির্বাচিত প্রয়াত এমপি অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদের ছেলে। গণসংযোগের সময় তার সাথে ছিলেন দলীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com