বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৬১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা জাতীয় পার্টির দক্ষিণ শ্যামলীস্থ কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক শংকর পালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মুক্তাদির চৌধুরী অপু, মীর জিয়াউল হক জিয়া, প্রফেসর আবিদুর রহমান, তাজ উদ্দিন আহমেদ বাবুল, আব্দুল সালাম মেম্বার, জেলা যুবসংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জালাল, সহ-সভাপতি তাজ উদ্দিন, ছাত্রসমাজ জেলা সভাপতি জুবায়েদ হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি গাজী মিজবাহ উদ্দিন, মহিলা পার্টির সভাপতি রাবেয়া খাতুন, সাধারণ রতœা বেগম, শাহজাহান তালুকদার, আলহাজ্ব এম কাইয়ুম, কদর আলী মোল্লা প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহা-সমাবেশে হবিগঞ্জ জেলা থেকে বিপুল নেতাকর্মীদের অংশ গ্রহন করা সিদ্ধান্ত নেয়া হয়। সভাপতি বক্তব্যে আতিকুর রহমান আতিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com