শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিনকে বিদায় সংবর্ধনা মাধবপুরে বিজিবির অভিযান ২২ লাখ টাকার জিরা জব্দ লন্ডনে “ইউকে বাংলা রিপোর্টার্সইউনিটি” এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবিগঞ্জে হাম টিকা প্রদান নিশ্চিত করতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ের দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব জালালবাদ গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী সুফি আহমেদের পিতা আর নেই শায়েস্তাগঞ্জ বাজারে বেশি মূল্যে তেল ও গ্যাস বিক্রি ॥ জরিমানা সংসদে চুনারুঘাটের ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে সরব এমপি ফয়সল শায়েস্তানগরে ট্রান্সফরমারের ফিউজ গেলে মেরামত হয়নি ৮ ঘন্টায়ও নবীগঞ্জে টিকাদান কর্মসূচি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

শহরের উত্তর শ্যামলী থেকে আটক ৪ মাদক ব্যবসায়ীর জামিন নামঞ্জুর

  • আপডেট টাইম বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৬৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী থেকে র‌্যাবের হাতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪ মাদক ব্যবসায়ীর জামিন নামঞ্জুর করেছেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের এ জামিন না মঞ্জুর করা হয়। আটককৃতরা হল, শহরের শ্যামলী এলাকার সজল কুমার রায়ের ছেলে শুভন কুমার রায় (২৮), একই শহরের উমেদনগর মন্দির হাটি এলাকার মৃত গোপিনাথ রায়ের ছেলে বাবুল রায় ওরফে বাবু (৩৮), হরিপুর গ্রামের আলী হোসেনের ছেলে সুমন মিয়া (২৮) ও বানিয়াচং উপজেলার টুপিয়াজুরী গ্রামের আক্রাম আলীর ছেলে কাসুম আলী (৩০)।
প্রসঙ্গ, গত ১৩ সেপ্টেম্বর শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর একটি দল উত্তর শ্যামলী এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের গডফাদার পালিয়ে যায়। আটকদের কাছ থেকে ১৪০ পিছ ইয়াবা, নগদ ২০ হাজার টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে। বর্তমানে তারা কারাগারে রয়েছে। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন পিপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক চৌধুরী। আসামী পক্ষের ছিলেন, এডঃ মঞ্জুর উদ্দিন শাহীন।
স্থানীয়রা অভিযোগ করেন, সুমন ও বাবু দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি করে আসছে। ফলে চুরি, ছিনতাই বৃদ্ধি পেয়েছে। এমনকি এলাকার যুব সমাজ বিপদগামী হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর বরাবরে অভিযোগ করলে তাদেরকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com