মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মন্দরী ইউনিয়ন তাঁতীদলের কর্মী সভা ও আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
  • ৫৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ১৩ মন্দরী ইউনিয়ন তাঁতীদলের কর্মী সমাবেশ ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের আহ্বায়ক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল। এ উপলক্ষ্যে গতকাল সোমবার আগুয়া বাজার ইউনিয়ন পরিষদ অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মওদুদ আহমেদ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান আছাদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শফি কাইয়ূম, একেএম রাজিব, মন্দরী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এডঃ মিজানুর রহমান খোকন।
বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক খোকন শাহী ধনু, জেলা তাঁতীদল যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, লিটন সরকার, সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক জিল্লুর রহমান জিলু, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রুবেল, বানিয়াচং উপজেলা তাঁতীদল যুগ্ম আহ্বায়ক এনাম খান, রাসেদ আহমেদ খান, বজলু মিয়া, ফজলু মিয়া, হেলিম খান, আলীম উদ্দিন, খাইরুল ইসলাম, মোতাহের হোসেন রানা, শহীদ মিয়া, স্থানীয় বিএনপি নেতা নূরুল হক ফুল বারিক, আব্দুল হামিদ মিয়া, বদরুল আলম, আব্দুল হাসিম, সাইদুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গণতন্ত্র পুনরূদ্ধারে আহ্বান জানান। অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। আলোচনা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোবাশ্বির আলম তুহিনকে আহ্বায়ক, শেখ আল জাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উজ্জল আহমেদ, কাজী মোশাহিদ, মোঃ তৌহিদ মিয়া, মোঃ আফজল মিয়া এবং তজমুল ইসলাম সুমনকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট বানিয়াচং উপজেলার ১৩ নং মন্দরী ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com