বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ-২ আসনে এমপি প্রার্থী হুমায়ুন কবীর রেজার ব্যাপক গণসংযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
  • ৫৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা কৃষক লীগ সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর রেজা ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিনিদিনের গণসংযোগের অংশ হিসেবে গতকাল রবিবার বানিয়াচং উপজেলার মক্রমপুর, আলমপুর বাজার, বালিখাল, আলীগঞ্জ, পুকড়া, সিকান্দরপুর, সাদতপুর, উজিরপুর ও খাগাউড়া গ্রামে পৃথক পথসভায় বক্তৃতা করেন। এছাড়াও বিভিন্ন গ্রাম এবং বাজারে স্থানীয় লোকদের সাথে মতবিনিময়কালে সাধারণ জনগণ তাকে জোর সমর্থন জানান। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান হুমায়ুন কবীর রেজা। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা মার্কা দিবেন, তার পক্ষে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com