বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ডাক্তার পলাশের টাকা চুরির অভিযোগে চালক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডাক্তার মুজিবুর রহমান পলাশের টাকা চুরির অভিযোগে চালক খোকন রবি দাসকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে ভাঙ্গারপুল এলাকার বাসিন্দা। জানা যায়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মুজিবুর রহমান পলাশ ঢাকা প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থেকে গতকাল সেমবার হবিগঞ্জের চিড়াকান্দি এলাকার নিজ বাসায় পথে আশুগঞ্জ উজানভাটি হোটেলে খাওয়া দাওয়া করে। এ সময় চালক খোকন তার ব্যক্তিগত প্রাইভেটকারে বসা ছিল এবং প্রাইভেটকারের ভেতরে পেছনের ছিটে ডাঃ পলাশের ব্যাগে দুই লাখ টাকা ছিল। সন্ধ্যায় বাসায় আসার পর তিনি ব্যাগ হাতে নিয়ে বুঝতে পারেন তার ব্যাগে টাকা নেই। পরে ব্যাগ খুলে দেখেন তার ব্যাগে এক লাখ টাকা উধাও হয়ে গেছে। সাথে সাথে তিনি খোকনকে আটক করে সদর থানায় সোপর্দ করে। ডাঃ পলাশ জানান, তার টাকা খোকন নিয়ে গেছে এবং সে স্বীকারও করেছে। এ ব্যাপারে ওসি মোহাম্মদ সহিদুর রহমান জানান, আপাতত তাকে আটক করা হয়েছে। তবে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com