শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

এমপি মজিদ খানের উপর হামলার প্রতিবাদে বানিয়াচংয়ের বড়ইউড়িতে প্রতিবাদ সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
  • ৬৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খানের উপর হামলা ও ষড়যন্ত্র মূলকভাবে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে বানিয়াচংয়ের বড়ইউড়ি ইউনিয়নের কালানজুড়া গ্রামে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ অক্টোবর মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় হবিগঞ্জ শহরস্থ রওশন রেজা এম্পায়ার এর সামনের রাস্তায় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খানকে ষড়যন্ত্র মূলক ভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করার জন্য কথিত ঘাতকদের হামলার বিরুদ্ধে গতকাল সোমবার বিকেল ৩টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী বদর উদ্দিন ও গীতা পাঠ করেন জোতিষ সরকার। সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল মোছাব্বির তালুকদার, মোঃ আতিকুর রহমান আঙ্গুর, সাবেক ইউপি সদস্য মোঃ লুৎফুর রহমান, ডাঃ শফি আহমদ, মুহিবুর রহমান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ তাজুল ইসলাম, আবজল মিয়া, নূরুল ইসলাম মোল্লা, হারুন মিয়া, অমর আলী, মওদুদ আহমেদ, যুবলীগ নেতা সুহেল আমীন, ইউপি সদস্য আব্দুল হালিম, মোঃ আব্দুর রকিব, শৌলেন বর্দন, ছাত্রলীগ নেতা জে আর অসীম, কামাল উদ্দিন আয়নাল, জুনেদ আহমেদ আলী, তাঁতীলীগ নেতা কামরুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগ নেতা এম এ মোছাব্বির, ছাত্রলীগ নেতা সৈয়দ জুয়েল মিয়া, আবুল খয়ের। এতে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আব্দুল হাশিম, আব্দুল শহীদ, বশর উদ্দিন, আব্দুল আউয়াল, মহিলালীগ নেত্রী ইউপি সদস্য স্বপ্না বেগম, নাছিরা বেগম, মিছফাহ্ বেগম, মোঃ আল নাহদি আহমেদ বাবলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা এমপি আব্দুল মজিদ খানের উপর হামলা ও ষড়যন্ত্র মূলক ভাবে হত্যার চেষ্টাকারী ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com