শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত ॥ সরকার দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ৮ অক্টোবর, ২০১৮
  • ৬০৬ বা পড়া হয়েছে
SONY DSC

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। বিগত প্রায় ১০ বছরে তার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে। রবিবার দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কার্যক্রমকে তরান্বিত করার লক্ষ্যে সকল ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এই সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় বর্ধিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আরব আলী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, কৃষি বিষয়ক সম্পাদক আক্রাম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আহমদ খান, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মনডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, আব্দুস সামাদ, কুতুব উদ্দিন, মোঃ মুখলিছ মিয়া, চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, পারভেজ চৌধুরী, জাহির মিয়া, চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, ফেরদৌস আরা বেগম, ফজর উদ্দিন তালুকদার, জাকির হোসেন, তাজুল ইসলাম, শেখ সেবুল আহমেদ, জামাল সরদার, গাজিউর রহমান এমরান, ফখরুল হামিদ প্রমুখ। সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com