বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচঙ্গে গরুর লেজ ধরে নদী পাড় হতে গিয়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ৬৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলর হরিপুর গ্রামে গরুর লেজ ধরে নদী পার হতে গিয়ে রুহুল আমিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের গোলাম আলীর পুত্র। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫ টায় সে স্থানীয় বরাক নদী পারাপার হতে নৌকার জন্য অপেক্ষা করছিল। কিন্তু নৌকা না পেয়ে একদল গরু যখন নদীতে নামে পারাপার হতে তখন সে একটি ষাঁড়ের লেজে ধরে নদী পারাপার হওয়ার চেষ্টা করে। নদীর মধ্যবর্তী স্থানে পৌছলে হঠাৎ সে লেজ ছেড়ে পানির নীচে তলিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পর তার দেহ নদীতে ভেসে উঠলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার সাথে আসা লোকজন জানান, রুহুল আমিন সাতার জানত না এবং সে একজন হাবাগোবা যুবক ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com