মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ৬ জুয়ারী গ্রেফতার ২ জুয়ারী হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাবার ১ ঘন্টা পর পুনরায় আটক

  • আপডেট টাইম রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ৬৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরতলীর হরিপুর এলাকা থেকে ৬ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার সজল মিয়ার বসত ঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই ফিরোজ এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এটিএম সালামের সহযোগিতায় পৌর এলাকার হরিপুর গ্রামের কাপ্তান মিয়ার ছেলে সজল মিয়ার বসত ঘরে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে-হরিপুর গ্রামের রহিম আলীর ছেলে রকিব মিয়া (২০), মৃত সুরুজ আলীর ছেলে জফর মিয়া (৩০), রাজাবাদ গ্রামের মর্তুজ আলীর ছেলে মোর্শেদ মিয়া (২৮), মৃত আসাব উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (৩২), মৃত তাজ উল্লার ছেলে আব্দুর রশিদ ও কানাইপুর গ্রামের মৃত আষ্টব আলীর ছেলে নজির মিয়া (৩৫) প্রমূখ। এদিকে গ্রেফতারকৃতদের থানায় নিয়ে আসার পথে ধৃত মোর্শেদ ও নজির মিয়া হ্যান্ডকাপ নিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে পুলিশ ও স্থানীয় লোকজন হাওরে ধাওয়া করে। প্রায় ১ ঘন্টা হাওর এলাকা তল্লাশী চালিয়ে মোর্শেদ ও নজিরকে আটক করতে সক্ষম হন। গ্রেফতারকৃতরা এলাকার দাগী জুয়ারী, মাদক সেবী ও চোর প্রকৃতির লোক বলে জানান স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com