শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

১৯ গুণী শিক্ষককে সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ৭১৭ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ শিক্ষক দিবস উপলক্ষে হবিগঞ্জে ১৯ গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করেছে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ। শুক্রবার বিকেল হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। সংসদের উপ-পরিচালক রমীম আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ নাজমুল হক। প্রধান আলোচক ছিলেন স্মৃতি সংসদের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আরিফ উদ্দিন।
হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ গুণী শিক্ষককে বাছাই করে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনে কাজ করে যাচ্ছে।
পরে প্রধান অতিথি সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্টে তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com