মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ সদর হাসপাতালে মোবাইল ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর হাসপাতালে প্রবাসির মোবাইল ছিনতাই করতে গিয়ে মতিন মিয়া (২০) নামে এক যুবক ধরাশায়ী হয়েছে। উত্তম মাধ্যম দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। তবে তার অবস্থা আশংকা জনক হওয়ায় পুলিশ তাকে নিয়ে পড়ে বিপাকে। সে মাধবপুর উপজেলার বাঘাসুড়া গ্রামের আজগর মিয়ার পুত্র। গতকাল বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। গতকাল বুধবার দুপুরে চুনারুঘাট উপজেলার বড় আব্দা গ্রামের সৌদি প্রবাসি মুফতি আলী আহমেদ চিকিৎসার জন্য সদর হাসপাতালের জরুবী বিভাগে আসেন। এ সময় মতিন কৌশলে তার পাঞ্জাবীর পকেট থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্ঠা করে। এ সময় সে হাতে নাতে ধরা পরে। তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের অসাধু ব্রাদারদের ছত্রছায়ায় এক শ্রেণীর দালাল পুরুষ ও মহিলা ছিনতাইকারীরা হাসপাতালের ফটকে উৎ পেতে থাকে। প্রায়ই গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল রোগীদের কাজ থেকে অর্থকড়ি হাতিয়ে নেয় তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com