বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মক্রমপুরে নৌকা পারাপার নিয়ে সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম বুধবার, ৩ অক্টোবর, ২০১৮
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের বিল দিয়ে নৌকা পারাপার নিয়ে সংঘর্ষে টেটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত ওমর আলীর পুত্র রমজান মিয়ার সাথে একই গ্রামের হুশিয়ার আলীর পুত্র মশ্বব আলীর খাল দিয়ে নৌকা পারাপার নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় ছাওয়াল মিয়া (৪৫), রমজান মিয়া (৩৮), আহাদ মিয়া (১৪), চনু মিয়া (৪০), মস্তু মিয়া (৫০), সোহেল মিয়া (৩০), শামীম মিয়া (৪০), জাবেদ (১৭), জাহাঙ্গীর (২৮), শাহাব উদ্দিন (২৪), মশ্বব আলী (৪৫), তাহের আলী (৫৫) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার মধ্যে গুরুতর আহত অবস্থায় জমির আলী (৩২), মশ্বব আলী (৪৫), ফয়সল মিয়া (২৫) ও হিরাজ মিয়া (১৮) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com