বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিদ্যুত অফিসের দায়িত্বহীনতা রাজনগরাসীর মধ্যে ক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ৩১ মার্চ, ২০১৪
  • ৭৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের উদাসীনতায় হবিগঞ্জ শহরের রাজনগরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের উদাসীনতা ও দায়িত্বে অবহেলার কারণে প্রাণহানীর আশংকা দেখা দিয়েছিল। রাজনগর এলাকাবাসী জানান-গতকাল রোববার ভোর ৪টার দিকে বিকট শব্দে বিদ্যুতের মেইন লাইনে আগুন ধরে যায়। এতে করে মেইন লাইনের তার ছিড়ে রাস্তায় পড়ে যায়। ঘটনার সাথে সাথে রাজনগরের শীর্ষস্থানীয় লোকজন বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি সম্পর্কে অবহিত করেন। প্রাণহানীর আশংকা রয়েছে বলেও কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু তারপরও সংশ্লিষ্ট লোকজন সকাল ১০টায়ও ঘটনাস্থলে আসেনি। এমতাবস্থায় এলাকাবাসী প্রাণহাণীর আশংকায় রাস্তা বন্ধ করে দেয়। খবর পেয়ে হবিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার পর সাড়ে ১০টার দিকে লোকজন এসে ছিড়ে পড়ে থাকা তার নিরাপদে নিয়ে যায়। তাদের এ ধরণের দায়িত্বহীনতার কারণে ওই এলাকার লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com