মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ভোর রাতে দোকান খোলার অভিযোগে তিনজন আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের আদেশ অমান্য করে ভোর রাতে দোকান খোলার অভিযোগে শহরের উত্তর শ্যামলী ব্রীজের নিকট থেকে দোকানের মালিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
তারা হল, ওই এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের পুত্র সুলেমান (২৫), ইদু মিয়ার পুত্র হেলাল মিয়া (২৮) ও দোকানের বাবুর্চি সোহেল আহমেদ (২৬)। গতকাল সোমবার বিকেলে সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
পুলিশ জানায়, সম্প্রতি শহরে চুরি ছিনতাই বৃদ্ধি পেয়েছে। এ কারণে যে সব চায়ের স্টলে আড্ডা রয়েছে এসব দোকানদারকে সকালে এবং গভীর রাতে দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এ আদেশ উপেক্ষা করে তারা সকালে ও ভোর রাতে দোকান খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব দোকানে সন্দেহ জনক যুবকরা আড্ডা বসায়। এ কারণে তাদেরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com