বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে বোনের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ভাইয়ের প্রাণহানী

  • আপডেট টাইম সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৬৫৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামে বোনের ওয়ালিমা অনুষ্টান শেষে বাড়ি ফেরা হল না আজমিরিগঞ্জ উপজেলার উত্তর রাজিবপুর গ্রামের শুভাষ গোপের পুত্র সুজন গোপ (২৫) নামের এক ব্যক্তির। সড়ক দুর্ঘটনায় চলে গেল না ফেরার দেশে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সন্ধ্যায় কাগাপাশা ব্রীজ নামক স্থানে। সুজনের পরিবার সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামে স্বপরিবারে বিয়ের অনুষ্টানে আসেন তারা। বিয়ের অনুষ্টান শেষে টমটম যোগে বাড়ি ফেরার পথে কাগাপাশা ব্রীজের কাছে পৌছুলে টমটম উল্টে যায়। এ সময় সুজন গোপ টমটমের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় বলে প্রাথমিক ধারনা করা হয়েছে। আহত হয়েছেন আর ও দুইজন। আহতদের মধ্যে অর্চনা রাণী ঘোপ (১৮) অনিন্ত ঘোপ (৫) কে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এদিকে সুজন ঘোপের মর্মান্তিক এ মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবারের লোকজন। ছেলের শোকে বার বার মুর্ছা যাচ্ছেন তার পিতা। তার গ্রামের বাড়ি উত্তর রাজিবপুর নেমেছে শোকের ছায়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com