বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ২ ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম সোমবার, ৩১ মার্চ, ২০১৪
  • ৭০৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মহিলার গলা থেকে স্বর্নের চেইন ছিনতাইকালে ২ ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃতরা হচ্ছে-ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের রুকু মিয়ার ছেলে আশিক (১৮) ও চুনারুঘাট উপজেলার আশেরগাঁও গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফারুক মিয়াকে (২২)। গতকাল দুপুরের দিকে জগদীশপুর বাজারের সন্নিকট থেকে তাদেরকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গতকাল দুপুরের দিকে জগদীশপুর শাহজীবাজার সড়কের জগদীশপুর বাজারের অদুরে জনৈক মহিলা হেটে চলা আবস্থায় উল্লেখিত দুই ছিনতাইকারী তার গলা থেকে চেইন ছিনিয়ে নেয়। এ সময় আশপাশে থাকা স্থানীয় জনতা তাদেরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার রোষানল থেকে তাদরে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com