বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরতলীর ভাদৈয়ে রাতে পুলিশের উপর হামলা ॥ শাহীনসহ শতাধিক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর ভাদৈ এলাকায় শুক্রবার রাত ১১ টার দিকে হামলা চালিয়ে পুলিশ আহত করার ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন সহ ২৫ জন বিএনপি, যুবদল, ছাত্রদল নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জনের বিরুদ্ধে মামলা দাযের করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মনিরুল ইসলাম মুন্সি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হচ্ছে- জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন, হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মন্নান, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন, গোপায়া ইউনিয়ন বিএনপি নেতা অলিউর রহমান মানিক, শামসুল হক, শাহেদ মিয়া, শহিদুল আলম, কদ্দুস মিয়্,া জাবেদ হাসান রজব মেম্বার, আব্দুল কদ্দুস, আব্দুল হামিদ, কামাল মিয়া, জাহাঙ্গীর মিয়া, আব্দাল মিয়া, দ্বীন ইসলাম, সোহেল মিয়া, ওয়াহিদ মিয়া, জাহির মিয়া, মোতাহের মিয়া, ফরিদ মিয়া, লেমন চৌধুরী, খলিলুর রহমান, আব্দুল হামিদ আব্বাস মিয়া ও আব্দুল হাই।
মামলায় বলা হয়, হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মনিরুল ইসলাম মুন্সিসহ পুলিশ শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে ভাদৈ এলাকায় গেলে অভিযুক্তরা পুলিশের উপর হামলা চালায়। এতে ৪জন পুলিশ আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com