বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ফান্দ্রাইল গ্রামের আলতাফ চৌধুরী গংদের বিরুদ্ধে দায়েরকৃত নারী নির্যাতন মামলা মিথ্যা প্রমাণিত ॥ বাদী ও স্বাক্ষীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

  • আপডেট টাইম রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৬৩ বা পড়া হয়েছে

হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের হাজী আলতাফ চৌধুরীসহ ৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত নাঃ শিঃ দং -১৬৩/১৭ নং মামলাটি থানা পুলিশ এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। ফলে বাদী ও স্বাক্ষী গণের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় মামলা নং ৫৭২/২০১৮ দায়ের করিলে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়। গত ১৩/০৩/২০১৭ ইং তারিখে নাঃ শিঃ দং মামলা নং-১৬৩/১৭ এর বাদীনি ইয়াছমিন আক্তার মামলাটি দায়ের করেন। ইয়াছমিন আক্তার ওই গ্রামের মৃত আমিরুল ইসলামের স্ত্রী। যাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়েছে তারা হল ফান্দ্রাইল গ্রামের ১/ মোছাঃ ইয়াছমিন আক্তার (২৮), ২/ সজল মিয়া চৌধুরী (৩৬), ৩/ তজল মিয়া চৌধুরী (৩৮), ৪/আদর হোসেন তালুকদার (৫০), ৫/ লিটন তালুকদার (২২)। এছাড়া গত ১৫/০৬/২০১৬ ইং তারিখে সজল মিয়া চৌধুরী বাদী হয়ে ডাকাতির অভিযোগ এনে হাজী আলতাফ চৌধুরীসহ ৫ জনের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করে। যার নং সিআর ২৩০/১৬। উক্ত মামলাটি থানা পুলিশ ও ডিবি পুলিশ কর্তৃক তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। ফলে বাদী ও স্বাক্ষীদের বিরুদ্ধে দন্ডবিধি ২১১ ও ১০৯ ধারায় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছে। যার নং সিআর ৫০৬/২০১৮ হবিগঞ্জ। মামলাটি বিচারাধীন রয়েছে। মামলার আসামীরা হল ফান্দ্রাইল গ্রামের ১/ সজল মিয়া চৌধুরী (৩৬), ২/ আফরোজ মিয়া চৌধুরী (৪০), ৩/ নাছির উদ্দিন চৌধুরী (৪৫), ৪/ কামরুল ইসলাম (৩৪), ৫/ স্বপন মিয়া (২৫)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com