মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ শহরের কামড়াপুর যুব কমিটির নতুন কমিটি

  • আপডেট টাইম রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের ২নং ওয়ার্ডে কামড়াপুর যুব কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রাতে কামড়াপুর মসজিদ মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি সামছুদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ছালেক মিয়া, কবির মিয়া, বিশিষ্ট মুরুব্বি বারিক মিয়া, আকবর মিয়া, সেলিম মিয়া, জুলু মিয়া, আব্দুল আহাদ, আব্দুল হান্নান, ফয়সল মিয়া। আলোচনা সভা শেষে সাবেক কমিটি বিলুপ্ত করে মোঃ রুমেল মিয়াকে সভাপতি, মোঃ সুমন আহমেদকে সাধারণ সম্পাদক, সাজন কুড়ি ও সুজন কুড়িকে সহ-সভাপতি এবং রিপন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে কামড়াপুর যুব কমিটির নতুন কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com