বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া এলাকায় খোয়াই নদীর ব্রিজের কাছে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমা ণ আদালত। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সাঁতরে পালিয়ে যায় চার বালু উত্তোলনকারী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাছুলিয়া এলাকায় খোয়াই নদীর ব্রিজের কাছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন ৪ ব্যক্তি। খবর পেয়ে গতকাল শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত রানা ও সজিব কান্তি রুদ্র’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ৪ বালু উত্তোলনকারী নদী সাতরে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুইটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা বলেন, বালু মহাল ও মাটি ভরাট আইন-২০১০ এ উল্লেখ রয়েছে-ব্রিজের এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা নিষিদ্ধ। কিন্তু আইন অমান্য করে একটি মহল ওই এলাকা থেকে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালালে উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে দু’টি ড্রেজার মেশিন জব্দ করে আগুনে পুড়ানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com