শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে গাঁজা ভর্তি কারসহ দুই পাচারকারী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৭০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে গাঁজাভর্তি প্রাইভেটকার সহ সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের দুই সসদ্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়ায় পুলিশ ফাঁড়ির সন্নিকটে ব্যরিকেড দিয়ে গাঁজা ভর্তি প্রাইভেট কারটি আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে ফজল মিয়া (৪০) ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বড়কাপন গ্রামের শুক্কুর মিয়ার ছেলে আল আমিন (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, তেলিয়াপাড়া থেকে প্রাইভেট কারযোগে গাঁজা নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ খবর নিশ্চিত হয়ে সকাল ১০টার দিকে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবতীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের তেলিয়াপাড়ায় পুলিশ পাড়ির সন্নিকটে ব্যরিকেড দেয়। কারটি ওই স্থানে পৌছুলে আটক করে পুলিশ। পরে কারের ভেতর থেকে ৫৫ কেজি গাঁজা জব্দ করে এবং উল্লেখিত দুইজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com