বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে প্রেমিক জুটির পলায়নকে কেন্দ্র করে ॥ প্রেমিকের পিতাকে মারপিট করে আটকে রেখে মেয়েকে ধরে নেয়ার চেষ্টা ॥ স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ

  • আপডেট টাইম শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রেমের টানে যুবক-যুবতীর পালিয়ে যাবার ঘটনাকে কেন্দ্র করে নবীগঞ্জ পৌর এলাকার হরিপুর গ্রামে প্রেমিকের পিতাকে ধরে নিয়ে আটকে রেখে মেয়ে মাদ্রাসা ছাত্রী (১৬) কে যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ওই বাড়ীর অন্য মেয়েরাও আতংকে রয়েছে। ঘটনা জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামের সফিক মিয়ার ছেলে লোকমান মিয়ার হাত ধরে একই গ্রামের নওরোজ মিয়ার মেয়ে অজানার পালিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয় মুরুব্বীয়ানগণ উভয় পরিবারের সাথে আলোচনাক্রমে বিষয়টি আপোষের মাধ্যমে প্রেমিক-প্রেমিকাকে ফিরিয়ে এনে সমাধানের উদ্যোগ নেন। এদিকে গতকাল শুক্রবার বেলা ২টার দিকে শহরের বানিয়াচং রোডস্থ জেকে হাইস্কুল মাঠ এলাকায় প্রেমিকের পিতা সফিক মিয়াকে একা পেয়ে প্রেমিকার আত্মীয় হরিপুর গ্রামের রাজা মিয়ার ছেলে জসিম মিয়া ও তার সঙ্গীয়রা মারপিট করে জোরপুর্বক মটর সাইকেলে তোলে বাড়িতে নিয়ে আটক রাখে। খবর পেয়ে সফিক মিয়ার স্ত্রী ওই বাড়িতে গেলে তাকেও আটকে রাখা হয়। এক সময় বাড়িতে থাকা সফিক মিয়ার মেয়ে মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রীকে জসিম মিয়া ও তার মামাতো ভাই নয়ন মিয়া যৌন হয়রানী করে। টেনে হেচড়ে ঘর থেকে নিয়ে যাবার সময় ওই ছাত্রী চিৎকারে স্থানীয় লোকজন এসে তার ইজ্জত রক্ষা করেন। পরে আহত ওই ছাত্রীকে নবীগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর জসিম ও তার সহযোগিরা ওই বাড়ির অন্য মেয়েদেরও ইজ্জত নষ্ট করবে বলে হুমকী দিচ্ছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন সফিক মিয়া ও তার ভাই ফুল মিয়ার পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com