বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে আদালতের আদেশ তামিল করতে গিয়ে ৫ পুলিশ আহত ॥ ৩ ভাইসহ আটক ৪

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৫৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিরোধপূর্ণ একটি জমিতে আদালতের আদেশ তামিল করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলায় দুই এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ৩ ভাইসহ ৪জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
মাধবপুর থানার এসআই কামাল হোসেন জানান, মালঞ্চপুর গ্রামের তরু মেম্বার এবং তার চাচাতো ভাই আমীর হোসেন গোলাপের মধ্যে একখন্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ (বৃহস্পতিবার) দুপুরে আদালতের নির্দেশে বিরোধপূর্ণ জমিতে আদালতের আদেশ তামিল করতে এসআই কামালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে আমীর হোসেনের লোকজন পুলিশের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয়। এতে এসআই কামাল হোসেন, আলাউদ্দিন, এএসআই নিজাম, ওয়াদুদ, নারী কনস্টেবল সাবিনা আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশ মালঞ্চপুর গ্রাম থেকে ৩ সহোদর সহ ৪জনকে আটক করা করেছে।
আটকককৃতরা হলেন মালঞ্চপুর গ্রামের মানজু মিয়ার ছেলে আমীর হোসেন গোলাপ (৪৯), ইদ্রিস আলী (৪৫), জুনায়েদ (৩৫) এবং পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের মানিক মিয়া (২৫)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাধবপুর থানায় একটি পুলিশ এসল্ট মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com