বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে দূর্গা মন্দিরে হামলা, মূর্তি ভাংচুর

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ১০৪৫ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার মাদনা বাজারের দূর্গা মন্দিরে হামলা ও মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে দুর্বৃত্তরা মন্দিরের গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মূর্তি ভাংচুর করে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ঘুম থেকে উঠে মন্দিরের গেট ও মূর্তি ভাঙ্গা দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান।
লাখাই থানার ওসি মো. এমরান হোসেন জানান-খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনও জানা যায়নি বা এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com