বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ৬টি ককটেল ও ৬টি তাজা পেট্রোল বোমা উদ্ধার ॥ একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক বিএনপি-জামায়াতের অর্ধশত নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭১৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় বিএনপি জামাতের অর্ধশত নেতা কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বাহুবল মডেল থানার এসআই আব্দুর রহিম বাদী হয়ে উপজেলা জামায়াতের সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, সিলেট মহানগর জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, শিবিরের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম মোয়াজ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্জ আকাদ্দছ মিয়া বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী সহ ১৬ জনের নাম উল্লেখ ও ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামী করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত ১টার দিকে বাহুবল মডেল থানার এসআই রহিম ও এসআই অমিত সাহার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মিরপুর বাজার এলাকায় টহলরত অবস্থায় ইউনিয়ন পরিষদের পাশে একটি নির্মানাধীন ভবনের সামনে খোলা জায়গায় ৪-৫ জন লোকের জটলা দেখতে পায়। পরে পুলিশ তাদের দিকে এগিয়ে গেলে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মেরে বিস্ফোরণ ঘটিয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরণে এলাকার লোকজনের মাঝে আতংক দেখা দেয়। পরে ঘটনাস্থলে বালির স্তুপ থেকে পুলিশ ৬টি তাজা ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, এ ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা যায়নি, তবে গ্রেফতারের চেষ্টায় অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com