বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে গভীর রাতে ডাকাতি গৃহকত্রীকে কুপিয়ে ক্ষতবিক্ষত ১৫ ভরি স্বর্ণসহ নগদ টাকা লুট

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ১০০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মুসলিম কোয়াটার এলাকার ম্যাপল ম্যানশনে ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল রাত প্রায় ৩ টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতদল নগদ ৩ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে।
জানা যায়, আয়ারল্যান্ড প্রবাসী আশরাফুজ্জামান ফাহিমের বাসভবনে একদল ডাকাত ৩ তলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ভিতরে প্রবেশ করে রুমের দরজা বাহির থেকে বন্ধ করে লুটপাট চালায়। এ সময় প্রবাসীর স্ত্রী পিংকু আক্তার দেখে ফেলায় তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে ডাকাত দল। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আসামী ধরতে রাতভর পুলিশের কয়েকটি টিম তাৎক্ষনিক শহরে অভিযান চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com