বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের এক মহিলা হবিগঞ্জ শহরে সড়ক দুর্ঘটনায় আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের রুফিয়া বেগম (৬০) নামে এক মহিলা হবিগঞ্জ শহরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। সে ওই নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুল ছমেদ এর স্ত্রী। জানা যায়, কামড়াখাই গ্রামের রুপিয়া বেগম মামলা সংক্রান্ত কাজে হবিগঞ্জ কোর্টে আসেন। মামলার কাজ শেষে বাড়ী ফিরার পথে ফৌজদারী কোর্ট থেকে নবীগঞ্জ বাসস্টেন্ড যেতে টমটমে উঠেন। পথিমধ্যে টমটমটি কোর্ট মসজিদের নিকট পৌছলে পিছন থেকে আসা দ্রুতগামী একটি মোটর সাইকেল টমটমটিকে ধাক্কায়। এ সময় টমটমের যাত্রী রুফিয়া বেগম রাস্তায় ছিটকে পড়ে।
এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজন দেখে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com