শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

যশেরআব্দা যুব কল্যাণ সংস্থার টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যশের আব্দা যুব কল্যাণ সংস্থার টিভি কাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের যশেরআব্দা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা এসোসিয়েশন ইউকে’র ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজ সেবক জাপা নেতা প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা জজ কোটের্র বিজ্ঞ জিপি এডঃ মোঃ আফিল উদ্দিন এর সভাপতিত্বে আমন্ত্রীত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাসেল চৌধুরী, দৈনিক প্রভাকরের সম্পাদক আব্দুল হালিম, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি প্রদীপ দাশ সাগর, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী, অর্পণ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জহিরুল হক শরীফ ও যশেরআব্দা এলাকার বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ সফিক উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আয়োজক কমিটির সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন ও সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান শাহীন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জনাব আলী, মোঃ আলাউদ্দিন, মোঃ হায়দর আলী, মোঃ আব্দুল কাদির, মোঃ ইমরান মিয়া, মোঃ সমরাজ মিয়া, সাংবাদিক মহসিন, প্রবাল বনিক, মোঃ আজিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা শেষে অথিতিবৃন্দ বিজয়ীদলের হাতে রঙ্গিন টিভি তুলে দেন।
এই টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ গ্রহন করে। চুড়ান্ত খেলায় নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। জহিরুল ইসলাম মোস্তফা স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৩-১ গোলে হারায় সূর্যছায়া স্পোর্টি ক্লাবকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com