মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে নারিকেল গাছ থেকে পড়ে বানিয়াচঙ্গের ছেলের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬১৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের আলীপুর ঘোনাপাড়া গ্রামে নারকেল গাছ পরিস্কার করতে উঠে গাছ থেকে পড়ে সুরমান আলী (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুরে ওই গ্রামের গেসুল আম্বিয়ার বাড়ীতে। নিহত শ্রমিক বানিয়াচং উপজেলার কুর্শা কাগাউড়া গ্রামের আকল আলীর ছেলে। এ ব্যাপারে থানায় অপ মৃত্যু মামলা হয়েছে।
সুত্রে জানা যায়, খাগাউড়া গ্রামের আকল আলীর ছেলে সুরমান আলী (২২) দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে নারকেল গাছ পরিস্কার করার কাজ করে আসছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আলীপুর ঘোনাপাড়া গ্রামে গৌসুল আম্বিয়ার বাড়িতে নারকেল গাছ পরিস্কার উঠে। হঠাৎ করে অসাবধানতা বশত পা পিছলে নীচে পড়ে গেলে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com