বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ১০ টাকা কেজির ৩২ বস্তা সরকারি চাল পাচারকালে আটক ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ১০ টাকা কেজির ৩২ বস্তা সরকারি চাল পাচারকালে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, সদর উপজেলার রিচি গ্রামের হাসু মিয়ার ছেলে নায়েব আলী (৩০) ও একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে রাজ্জাক মিয়া (৪৫)।
এ ঘটনায় কোর্ট স্টেশন ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বাদী হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে হবিগঞ্জ-লাখাই সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক বোঝাই করে সরকারি চাল পাচারের উদ্দেশ্যে জেলা শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কোর্ট স্টেশন ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে একদল পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নেয়। চালসহ ইজিবাইক ফাঁড়ির সামনে পৌঁছুলে পুলিশ তাদের আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পরে পুলিশ চালসহ আটককৃতদের সদর থানায় নিয়ে যায়। সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, চালগুলো বিক্রি করার জন্য তারা চৌধুরী বাজারের দিকে নিয়ে যাচ্ছিলেন।
তাদের দাবি, তারা চালগুলো ক্রয় করে নিয়ে এসেছিলেন। কিন্তু কার কাছ থেকে ক্রয় করেছে তা তারা জানাতে পারেননি।
এ ব্যাপারে কোর্ট স্টেশন ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, রিচি ইউনিয়ন থেকে এসব সরকারি চাল তারা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে চালসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com