বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ আসছেন সংসদের স্পীকার ড. শিরিন শারমিন

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭১৮ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপি বাংলাদেশ কর্তৃক আয়োজিত মনিটরিং এবং বাস্তবায়নে এমপিদের ভূমিকা নিয়ে এক কর্মশালায় যোগদান করতে হবিগঞ্জে আসছেন ৩০ জনের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়াও উল্লেখ যোগ্য আরো আসছেন ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ আ.স.ম ফিরোজ ও হুইপ ইকবালুর রহিম। আজ শুক্রবার সকাল ১০ টার সিলেটগামী পারাবত ট্রেনে শায়েস্তাগঞ্জ আসবেন। পরে সড়ক পথে বাহুবলের পুটিজুরী ‘দি প্যালেস লাক্সারি রিসোর্ট’ এ যাবেন।
শায়েস্তাগঞ্জের রেল স্টেশন মাষ্টার মোঃ সাইফুল ইসলাম বলেন, স্পীকারসহ জাতীয় সংসদের আরো ৪ জন ট্রেন যোগে ঢাকা থেকে শায়েস্তাগঞ্জ আসবেন। তাই স্টেশনের সৌন্দয্য বর্ধনের জন্য গত দুইদিন ধরে কাজ চলছে। স্টেশনের প্রবেশ পথ, পার্কিং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।
এদিকে হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউএনডিপি আয়োজিত ‘মনিটরিং এবং বাস্তবায়নে এমপিদের ভূমিকা’ শীর্ষক দুইদিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পীকার উপস্থিত থাকবেন। স্পীকারের সঙ্গে থাকবেন ডেপুটি স্পীকার, চীফ হুইপ ও হুইপ। তিনি আরো বলেন, শনিবার ১৫ সেপ্টেম্বর বিকেলে পারাবত ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com