রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শিশুর চিকিৎসা নিয়ে নবীগঞ্জের অরবিট হসপিটালের ডাক্তারের প্রতারণা ॥ নয়া তদন্ত কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আউশকান্দির অরবিট হসপিটালের ডাঃ খায়রুল বাশারে সুস্থ্য শিশুকে অসুস্থ দেখিয়ে প্রতারণার ঘটনা তদন্তে গঠিত ৩ সদস্যের কমিটি বাতিল নতুন করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সকালে সিভিল সার্জনের নির্দেশে পূর্বের কমিটি বাতিল করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেবকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়। সূত্র জানায়, তদন্ত কমিটির সদস্যদের চেয়ে অভিযুক্ত চিকিৎসক সিনিয়র হওয়ায় ওই কমিটি বাতিল করা হয়েছে।
এদিকে হসপিটালের পরিচালক মহিবুর রহমান হারুন দেশ ত্যাগ করার খবর পেয়ে হতাশ হয়ে পড়েন প্রতারণার শিকার শিশুর পরিবার। শিশু জিবার মা শিরিনা আক্তার জানান, প্রতারণার ঘটনায় গঠিত তদন্ত কমিটির নোটিশ পেয়ে গতকাল বুধবার সকালে নবীগঞ্জ হাসপাতালে উপস্থিত হলে কমিটির সদস্য ডাঃ আব্দুস সামাদ, ডাঃ ইফতেখার হোসেন চৌধুরী ও ডাঃ জান্নাত আরা চৌধুরী তাকে বিভিন্ন প্রশ্ন করেন কিন্তু কোন কিছু না লিখেন নি। তিনি অভিযোগ করেন, একটি সাদা কাগজে উনারা তার স্বাক্ষর রেখেছেন। এ ব্যাপারে ডাঃ আব্দুস সামাদ বলেন, সিভিল সার্জনের নির্দেশে আমাকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছিল। এরই পেক্ষিতে আমরা ওই শিশুর মাকে নোটিশ করে তার বক্তব্য গ্রহন করি। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষ কমিটির কার্যক্রম স্থগিত করেন। তবে সাদা কাগজে স্বাক্ষর রাখার বিষয়টি তিনি অস্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com