বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে আউলিয়াবাদ আর.কে উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ৭০৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আউলিয়াবাদ আর.কে উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) কাজী কবির উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। শিক্ষক জামাল উদ্দিনের পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, তালিব আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিশ চন্দ্র দেব, মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল চৌধুরী, শিক্ষক মাওঃ আব্দুস শহীদ, মনিরুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিরতণ করেন। এর আগে জাতীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুবু আলী অপরূপা বালিকা উচ্চ বিদ্যালয় মনতলা পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com