শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির পিঠা উৎসব অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ৬৪৯ বা পড়া হয়েছে

আব্দুল হালীম ॥ হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে বসন্তের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর উজেলার ধুলিয়াখাল পুলিশ লাইনে এ উৎসবের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ কামরুল আমীন। এ উপলক্ষ্যে আয়োজিত সভায় পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি পুলিশ সুপার পতœী তানিয়া আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ কামরুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপারের স্ত্রী রিতা রায় ও সহকারী পুলিশ সুপারের পতœী উম্মে আফরিন। এছাড়া সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ওসি নিজাম উদ্দিন, ওসি তদন্ত শেতা দেব, লাখাই থানার ওসি নাজিম উদ্দিন, আজমিরিগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরীসহ বিভিন্ন থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ লাইনের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে পাটি শাপটা, ঝাল পাটি শাপটা, দুধ কলি, ভাপা পিঠা, নুনের সন্দেশ, চুই পিঠা, চিতল পিঠা, চিরুনি পিঠা, মিষ্টান্নসহ ২০/২৫ রকমের পিঠা স্থান পায়। পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের পতœী, নারী পুলিশ কর্মকর্তা ও মহিলা পুলিশরা এ পিঠা তৈরী করে পিঠা উৎসবে যোগ দেন। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক জানান, পেশাগত দায়িত্বের কারনে বিনোদনের সুযোগ থাকে না। কিন্তু এ পিঠা উৎসবে এসে খুব ভালো লেগেছে। এ ব্যাপারে পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি পুলিশ সুপার পতœী তানিয়া আরাফাত বলেন, নারী কল্যাণ সমিতির উদ্যোগে এরকম উদ্যোগ অব্যাহত থাকবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com