মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরের বাসার ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬২৫ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহরের পৌর এলাকার দু-তলা বাসার ছাদ থেকে পড়ে সিমা আক্তার (১৫) নামে এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে শহরের সড়ক বিভাগ এলাকার নুর ম্যানশন এর দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই ওই ছাত্রীর মৃত্যু হয়।
নিহত সিমা হবিগঞ্জ সদর উপজেলার পইল উচ্চ বিদ্যালয়েল ৮ম শ্রেণির ছাত্রী। সে বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে ব্যবসায়ী আইনুল হকের মেয়ে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, প্রতিদিনের মত ওই ভবনের ছাদ থেকে কাপড় আনতে গেলে অসাবধানতাবশত ছাদের কিনারাতে পা পিছলে নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখেন। পরে স্থানীয় লোকজন ও ভবনটির অন্যান্য ভাড়াটিয়াদের জিজ্ঞেসা করে ঘটনাটি একটি অসাবধানতাবশত কারনেই ঘটেছে। পরে পুলিশ নিহত স্কুল ছাত্রী সিমার মৃত দেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com