বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শাহজালাল আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের বৃক্ষ রোপন ও সভা

  • আপডেট টাইম শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এড. সুলতান মাহমুদ বলেছেন, প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা যেমন ব্যাপক ও সুদূরপ্রসারী, তেমনি অর্থনৈতিক উন্নয়নেও এর গুরুত্ব অপরিসীম। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃরোপনের বিকল্প নেই। গাছ আমাদের পরম বন্ধু। এটি একদিকে নিসর্গের শোভা বৃদ্ধি করে, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষায় পালন করে অসাধারণ ভূমিকা। গাছপালা মাটির উর্বরতা বাড়ায়, মাটির ক্ষয় রোধ করে এবং ঝড়-বৃষ্টি ও বন্যা প্রতিরোধে সহায়তা করে। গতকাল শুক্রবার বিকালে হবিগঞ্জ শাহজালাল আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-কর্তৃক বৃক্ষ রোপণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। হবিগঞ্জ শাহজালাল আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ আব্দুল মুহিত রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম চয়ন এর পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রাস্ট এর অফিস সম্পাদক মোঃ ফয়েজ আহমদ, নাতে রাসূল (সা.) পরিবেশন করেন ট্রাস্ট সদস্য মোঃ আবু সুফিয়ান হারুন।
বিশেষ অতিথি ছিলেন, কাজী মাওঃ এম হাসান আলী, অধ্যক্ষ মাওঃ এম. এ নূর, নবীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গুল আহমদ কাজল, ওসমানী স্মৃতি পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান ছানু, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদরুল আলম, অধ্যাপক মাওঃ এম এ জলিল, নবীগঞ্জ নহরপুর শাহজালাল (র.) দাখিল মাদরাসার সুপার মাওঃ মোঃ আব্দুছ ছালাম, মাওঃ মোঃ আশিকুর রহমান, মোঃ আবু তাহের চৌধুরী, মাওঃ মোঃ মোস্তাকিম বিল্লাহ আতিকী, উত্তরণ লেখক ফোরাম সিলেটের সভাপতি মাওঃ ইব্রাহীম ইউসুফ, মাওঃ ডা. মোঃ আবুল হোসাইন, মোঃ শাহজাহান খান, ইসমাইল মিয়া, আহমদ হোসেন চৌধুরী, শেখ এম মোজাহিদ আহমদ, আব্দুল বাসিদ, সোহাগ আহমদ, রাসেল আহমদ প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক, শিক্ষার্থী ব্যবসায়ী, পেশাজীবি, কবি ও সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com