মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে ২ দিন ধরে মাদ্রাসার৪ ছাত্র নিখোঁজ

  • আপডেট টাইম শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় মাদরাসার ৪ ছাত্র গত দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামে আনোয়ারে মদিনা মাদরাসায় গিয়ে এ তথ্য পাওয়া যায়। এর আগে গত মঙ্গলবার বিকেল থেকে তারা মাদরাসা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ ছাত্ররা হল- উপজেলার চারগাও গ্রামের তোরাব আলীর ছেলে মোদারিছ আলী, মির্জাটুলা গ্রামের আজাদ আলীর ছেলে আব্দুল বাছিত সুচাত, ফদ্রখলা গ্রামের আব্দুল মতিনের ছেলে ইকবাল হোসাইন ও মাধবপুর উপজেলার মনতলা গ্রামের আব্দুল মমিনের ছেলে লুৎফুর রহমান। তারা সবাই ওই মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।
এ ব্যাপারে মাদরাসার শিক্ষক বলছেন তাদের অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে।
অভিভাবক আজাদ আলী জানান, গত মঙ্গলবার বিকাল থেকে তার ছেলেকে পাচ্ছেন না। হুজুরা জানালেন সে বাড়ীর কথা বলে মাদরাসা থেকে বের হয়েছিল। অনেক জায়গায় খুজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মাদরাসার মুহতামিম ও শিক্ষকরা পুলিশকে জানাতে বারণ করেছেন। বলছেন তারা ফিরে আসবে। তারা আল্লাহকে ডাকা আর ধৈর্য্য ধরার কথা বলেছেন।
মাদরাসার মুহতামিম নোমান কবীর এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিছু হয়নি, এ বিষয়ে কিছু বলা যাবে না।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) দস্তগীর আহমদ জানান, এ বিষয়ে থানা কোনো অভিযোগ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com