শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের হাইতনদী গ্রামের হাওড় থেকে আব্দুস সামাদ (১৯) নামে যুবক গাছের ফাঁস লাগানো উদ্ধার করেছে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। সে ওই গ্রামের হারিছ মিয়ার পুত্র। বৃহস্পতিবার সকাল হাইতনদী গ্রামের হাওড় থেকে তার লাশ ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুস সামাদ চলতি বছরের দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়েছে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত ১০টার পর বাড়ি থেকে বের হয়ে আব্দুস সামাদ আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন হাওরে কাজ করতে গেলে আব্দুস সামাদের দেহ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com