বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে একরাতে দুই বাড়িতে ডাকাতি ॥ ডাকাতের ছুরিকাঘাতে মহিলাসহ আহত ৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রজিউড়া ইউনিয়নের রায়পুর ও হুরগাওয়ে ডাকাতি হয়েছে। ডাকাতদের চুরিকাঘাতে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ওই দুই গ্রামে আতঙ্ক বিরাজ করছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে আলাদা দুইটি গ্রামের এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ হাসপাতালে আহতরা জানান, ওই রাতে হুরগাও গ্রামের উসমান মিয়ার বাড়িতে ১০-১৫ জনের একদল মুখোশদারী ডাকাত হানা দেয়। ডাকাতরা দরজা খোলে ঘরে প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটতরাজ ও যুবতীদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে গ্রামবাসী ঘটনাস্থলে পৌছে ধাওয়া করলে ডাকাতরা উসমান মিয়া (২৫) ও তার মা কে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। এতে উসমানের পেটের নারীভুরি বেড়িয়ে যায়। এই সুযোগে ঘরের থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। এদিকে রায়পুর গ্রামের উমর আলীর বাড়িতে একইভাবে ডাকাতির চেষ্টা চালায়। এক পর্যায়ে ডাকাতদের ছুরিকাঘাতে উমর আলী (৫০) গুরুতর আহত হয়। এ সময় ডাকাতরা উমর আলীর ঘরে থাকা গরু বিক্রির অর্থ লাখ টাকা ও মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়। এক পর্যায়ে তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। উসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন সদর হাসপাতালে ছুটে আসেন। তিনি জানান, কয়েকদিন পূর্বেও ৫টি বাড়িতে এ ধরনের ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনার পর পর সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান ও এসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে খোঁজ খবর নেন। এ ব্যাপারে তিনি জানান, দর্বৃত্তদের ধরতে অভিযান অব্যাহত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com