শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের জাহান চৌধুরী স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সবার প্রিয় ব্যক্তিত্ব আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক জাহান চৌধুরীর মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩ ঘটিকার সময় লন্ডন প্রবাসী মছনু আহমদ চৌধুরী’র অর্থায়ণে, বুলবুল আহমদ ও রাজু আহমদ এর সার্বিক সহযোগিতায় আউশকান্দি-হীরাগঞ্জ বাজার শহীদ কিবরিয়া রোডস্থ ও মহাসড়ক সংলগ্ন এফডি সুপার মার্কেটে চ্যানেল এস এর অফিসে ডাঃ নাজমুল হক চৌধুরী পলাশ ও ফরহাদ আহমদ এর যৌথ পরিচালনায় উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মহিবুর রহমান হারুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আউশকান্দি র,প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, ইউপি সদস্য খালেদ আহমদ জজ, যুবলীগ নেতা হাজী আব্দুল হামিদ নিকছন, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুর নুর, ডাঃ অকিল চন্দ, আনন্দ সংগীত একাডেমীর সভাপতি খালেদ আহমদ, ডাঃ নাজমুল হক চৌধুরী পলাশ, জাপা নেতা আব্দুল হাই প্রমূখ।
শোক সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন, আউশকান্দি র,প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মসজিদের ঈমাম মাওলানা আব্দুস শহীদ ও বাজার মসজিদের ঈমাম মাওলানা আব্দুল হাদি জ্বালালী দুরুদ শরিফ ও মিলাদ পড়ান এবং মরহুম জাহান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন মাওলানা আব্দুস শহিদ।
দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন, বিশিষ্ট মুরুব্বি খলিল মিয়া, মিঠাপুর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা ইয়াওর হোসেন, মোয়াজ্জিম হাফিজ ক্বারী মোঃ এরশাদ আলী, মুক্তার মিয়া, হাজী জিতু মিয়া, আব্দুল মুহিদ, আব্দুল হামিদ, কামাল হোসেন, ছাত্রলীগ নেতা আলাউর রহমান আল আমিন, ব্যবসায়ী নেতা রাসেল আহমদ, জাপা নেতা হালিম আহমদ হৃদয়, হাবিব আহমদ, মিজান মিয়া, ইমরান আহমদ, তাহের মিয়া, শাহেদ আহমদ, মতলিব মিয়া, সজিব আহমদ, দিপু দাশ, পারিন্দ্র, আব্দুল হাই, প্রবাসী ফরিদ মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ২৫ আগস্ট সিলেট আলহারা মাইন হাসপাতালে জাহান চৌধুরী শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স (৩৫) ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com