বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেটে জোয়ার আস্তানায় অভিযান নবীগঞ্জের যুবক সহ ৮জন গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের ওমানীনগরে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়ীকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। আটককৃতদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়-সোমবার দিবাগত রাতে রাত গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানা পুলিশ উপজেলার দক্ষিণ গোয়ালাবাজারের হাজারী ম্যানশনের পিছনে আমীর আলীর চায়ের দোকান থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে। আটককৃতরা হলো-উপজেলার গোয়ালাবাজার ইউপির ব্রাম্মনগ্রাম গ্রামের আমির আলী (৩৮), একই গ্রামের গুলজার মিয় (২৩), একই উপজেলার এওলাতৈল গ্রামের রুহুল আমিন (২৩), পুরকায়স্থপাড়া গ্রামের জাহাঙ্গির আলম (২৮), কচপুরাই গ্রামের আনছার আলী (৩০), এওলাতৈল গ্রামের জুনেদ আলী (২০), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের মোহাম্মদ আলী (২০) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিলিক গ্রামের আব্দুল তাহিদ (৪৬)। আটককৃতদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন-আটককৃতদের নামে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com