মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ২

  • আপডেট টাইম সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬২৬ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রীজ এলাকা থেকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা পাচারের সময় আলমগীর মিয়া (২২) ও রিয়াদ হোসেন (২১) কে আটক করেছে। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ সেপ্টেম্বর রবিবার রাত্রি ৯টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন খন্দকারের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রীজ এলাকায় অভিযান চালায়। তখন গ্রীন লাইন বাস কাউন্টারের সামনে ঢাকায় যাওয়ার উদ্দেশ্য বাসের জন্য অপেক্ষায় থাকা দুই যুবককে অভিনব পন্থায় কম্পিউটারের কেচিং এর মধ্যে লুকাইয়া রাখা ৬ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশ। আটককৃত আসামী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার খাঁগাউড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে আলমগীর ও মেীলভীবাজার জেলার বড়লেখা থানার কেছরিবন গ্রামের রাশেদ আলীর ছেলে রিয়াদ হোসেন। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং দেশকে মাদক মুক্ত করতে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com