মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

গোবিন্দপুরে সংঘর্ষে আহত ৫

  • আপডেট টাইম সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে সুদের টাকা নিয়ে দু’দল লোকের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই গ্রামের তারা মিয়া (৪০), নুরুল আমিন (২৫) ও দুলাল মিয়া (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আফতার উদ্দিনের পুত্র লেছু মিয়ার কাছ থেকে একই গ্রামের ইদ্রিছ মিয়ার পুত্র তারা মিয়া ১ লাখ ২০ হাজার টাকা সুদের উপরে নেয়। সুদে আসলে সে ৩ লাখ টাকা দেয় এবং হাসের খামার থেকে ২৮শ হাস দেয়। এরপরও তার সুদের টাকা শেষ হয় না। গতকাল ওই সময় তারার কাছে লেছু মিয়া আরও ২ লাখ সুদ চায়। এ নিয়ে দুই পক্ষের মাঝে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাড়িঘর হামলা, ভাংচুর ও লুটপাট হয়। খবর পেয়ে তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনু মিয়া ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com